ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারণ এলাকা থেকে ডাকাত সরদার এনায়েত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ডাকাত সরদারের নাম মো. এনায়েত হোসেন। সে উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত. মুজিবুর রহমানের পুত্র। সে একটি দল তৈরি করে দীর্ঘদিন ধরে বোয়ালমারী ও আমে পাশের এলাকায় ডাকাতি করে আসছিল।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, কয়েকজন মিলে উপজেলার কলারন এলাকায় ডাকাতি করার উদ্ধেশ্যে সংঘবদ্ধ হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার অণ্য সহযোগীরা পালিয়ে গেলেও এনায়েতকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান স্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের উপ-পরিদর্শক খালিদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত এনায়েত বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে আদালতে উপস্থাপন করা হবে। তিনি জানান, এনায়েতের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিষ্ফোরক আইনে অন্তত আটটি মামলা রয়েছে। #

0 comments :
Post a Comment