ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি - ২০১১ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ সচিবালয় আয়োজিত কর্মশালায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এনএসডিফসি সচিবালয় এর পরিচালক (যুগ্মসচিব) মো. শাহ্ আলম।
এসময় এনএসডিসি এর উপপরিচালক মো. আখেরুজ্জামান ও মো. কামরুজ্জামান বক্তব্য রাখেন।
কর্মশালায় বিভিন্ন শ্রেনীপেশার ১০০জন প্রতিনিধি অংশ নেন। #

0 comments :
Post a Comment