-আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক
ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি বলেছেন, দেশকে দশ বছর পিছিয়ে দিতেই খালেদা জিয়া রুপকল্প “ভিশন ২০৩০” ঘোষনা করেছেন। দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে শেখ হাসিনা ২০২১ সালের রুপকল্প ঘোষনা করে সে লক্ষ্য পূরণে কাজ করছেন আর খালেদা জিয়া ২০৩০ সালের মধ্যম আয়ের দেশে নিতে চান। জণসাধারণের কাছে এটি তামাশায় পরিনত হয়েছে, কিন্তু দেশের মানুষ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র মেনে নেবেনা।
বুধবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে “মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক” এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মধুখালী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০১৯ সালে দেশে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া যদি নতুন কোন অজুহাত তুলে নির্বাচনে না আসেন তবে তিনি ইতিহাসের আস্তাকুড়েতে নিক্ষিপ্ত হবেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া নির্বাচনে না আসলে বিএনপি নামে একটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবে।
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল, বোয়ালমারী উপজেরা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, মধুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
উল্লেখ্য, ২৬০ কোটি টাকা ব্যায়ে সাতটি গ্রুপে ৪৩.৭১ কিলোমিটার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক ও একটি ফ্লাইওভার নির্মান কাজের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। #
0 comments :
Post a Comment