মধুখালীতে বিদ্যুতের দাবীতে বিক্ষোভে সরকারদলীয় নেতারা

শাহজাহান হেলাল, মধুখালী : 
ফরিদপুরের মধুখালীতে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ করেছে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি। এসময় নিরবিচ্ছিন্ন  বিদ্যুতের দাবী জানানো হয়। 
রোববার মধুখালী রেলগেট এলাকায় বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক হাজী আব্দুল মালেক  শিকদারের সভাপতিত্বে  ওই সভায় সরকার দলীয় অনেক নেতা উপস্থিত ছিলেন, যা ছিল স্থানীয়দের কাছে আলোচনার বিষয়। বিক্ষোভকারীরা মনে করেন, সরকারদলীয় নেতারা বিক্ষোভে থাকায় দাবী আদায় সহজ হবে। 
ওই বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিবের সঞ্চালনায় ওয়ার্কাস  পার্টির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, প্রবীণ আওয়ামীলীগ নেতা সহসভাপতি হাজী মোঃ আবুল কাশেম দলু মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স  পাটির উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা  জাতিয় পাটির সভাপতি  মির্জা আলী আহম্মদ, প্রবীণ সাংবাদিক একেএম ইলিয়াস সিদ্দিকী, মধুখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও মধুখালী বাজার বণিক সমিতি সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান পিন্টু বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইলিয়াস মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার হোসেন মিয়া, ধর্মীয় সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, ওয়ার্কার্স  পাটির নেতা মো.নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেনসহ সুধি সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা  হুসিয়ারী  করে বিদ্যুতের আবাসিক প্রকৌশলীকে অবিলম্বে অপসারন না করা হলে ঢাকা- খুলনা মহাসড়ক অবোরধসহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে। আমাদের দাবী মেনে উৎপাদিত বিদ্যুতের নায্য হিস্যা অনুযায়ী মধুখালী উপজেলায় বিদ্যুৎ গ্রহকদের জন্য সরবরাহ করতে হবে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment