ফরিদপুর প্রতিনিধি :
স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরকে কয়েকটি জেলা নিয়ে “পদ্মা” নামে বিভাগ করা হবে, যার সদর দফতর হবে ফরিদপুরে।
শনিবার দুপুরে ফরিদপুরের পৌর বাস টার্মিনালে শ্রমিক সমাবেশে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, শ্রমিক নির্যাতনমূলক কোন আইন সরকার করবেনা। শ্রমিকদের নির্যাতনের জন্যে নয় করবে আইন করা হবে সকলকে সাবধান করার জন্যে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার হাজার যাত্রীর জীবন কারো হাতে ছেড়ে দিয়া ঠিক হবেনা।
ফরিদপুর মোটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়ন (১০৫৫) এর আয়োজনে জেলার গত এক বছরে নিহত শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে মৃত্যুকালীন অনুদানের চেক প্রদান অনুষ্টানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি জুবায়ের জাকির।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেম বাবর, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত, সাধারণ সম্পাদক গোলাম নাসির বক্তব্য রাখেন। #

0 comments :
Post a Comment