ফরিদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ ও জনসচেতনতায় র‌্যালী ও আলোচনাসভা

ফরিদপুর প্রতিনিধি :
সড়ক দূর্ঘটনা হ্রাস, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ফরিদপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ কর্মসূচী পালন করা হয়। 
বিআরটিএ, ফরিদপুর সার্কেলের আয়োজনে র‌্যালীটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জসিম উদ্দীন হলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বক্তব্য রাখেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment