শিক্ষক শ্যামল কান্তি গ্রেফতার : ফরিদপুরে কান ধরে প্রতিবাদ



ফরিদপুর প্রতিনিধি :
নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবী করে তাকে (শ্যামল কান্তি) গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছাত্র, শিক্ষক ও জনতা দুই কান ধরে দাড়িয়ে থেকে প্রতিবাদ জানায়।

শনিবার বেলা সাড়ে দশটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

ছাত্রযুব ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্র, শিক্ষক ও জনতা অংশগ্রহন করে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানায়। একই সাথে মানববন্ধনকারীরা এ মামলা নি:শর্ত প্রত্যাহারের দাবী জানানো হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment