ফরিদপুরে দুই যুবক খুন, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন। 

পুলিশ জানিয়েছে, ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে সরো মাতবর (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় অন্তত আরো ১৫ ব্যাক্তি আহত হয়। নিহত সরো লক্ষণদিয়া গ্রামের মৃত. স্বাধীন মাতবরের পুত্র।

স্থাণীয়রা জানায়, রোববার সকালে এলাকায় আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সাথে একই এলাকার হাফিজুল মাতুব্বরের পক্ষের বিক্ষুব্দদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সরো মাতবরের মৃত্যু হয়।

এসময় অন্তত পাঁচটি বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। 

নগরকান্দার  সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন মৃত্যুর খরব নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। 

এদিকে সকারে ফরিদপুরের সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়িবান্দের পাশ থেকে হাত-পা বাধাঁ অজ্ঞাত এক যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। স্থানীয়রা অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment