চরভদ্রাসনে সাংবাদিকের মায়ের ইন্তেকাল

চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘দৈনিক নবচেতনা’ পত্রিকার প্রতিনিধি ও উপজেলা প্রেসকাবের সহ-সভাপতি আবদুস সবুর কাজলের মা মাজেদা বেগম (৮০) রবিবার ভোররাত সোয়া ৪টায় বালিয়া ডাঙ্গী গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ............ রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগ ও অন্যান্য শারিরীক সমস্যায় ভুগছিলেন। তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এ মৃত্যুতে ফরিদপুর প্রেস কাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল,সেক্রেটারী মাহবুবুল ইসলাম পিকুল সহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া চরভদ্রাসন উপজেলা প্রেস কাব ও চরভদ্রাসন প্রেসকাবের সংবাদ কর্মীরাও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment