ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ওই এলাকায় রাতে আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌছে। এসময় ডাকাতরা পালিয়ে গেলে ওই দু’জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি জানান, নিহতদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। নিহতদের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। #

0 comments :
Post a Comment