ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে পুলিশ যাত্রীবাহী একটি পরিবহনে (ঢাকা মেট্রো ব ১৪-৬২৭৯) তল্লাশি চালিয়ে বিপুল পরিমান চকলেট বাজি ( পটকা) উদ্বার করেছে। এঘটনায় উক্ত দ্রব্য আমদানির সাথে জড়িত দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল যশোর থেকে বরিশাল গামী এম এন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এসময় ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে ঐ বাসের মধ্যে থাকা বাক্সবন্দি ৫টি কাটুনের মধ্যে ৩৬হাজার ১শত চকলেট বাজি (পটকা) উদ্বার করা হয়। এঘটনায় জড়িত ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মা-বাবার দোয়া কসমেটিকসের স্বত্তাধিকারী তৌহিদ আহমেদ (২৮)ও মসিউর রহমান (২৩) কে আটক করা হয়।
তাদের বিরুদ্বে ভাঙ্গা হাইওয়ে থানার এস আই নুরুদ্দিন জাহাঙ্গাীর বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে।

0 comments :
Post a Comment