শাহজাহান হেলাল, মধুখালী :
মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ৩ টায় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত ঘোষিত বাজেটে ২ কোটি ২৭ লক্ষ ৬৬ হাজার ৬ শত ৫৫ টাকার।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা তার বক্তব্যে জানান,এই বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৭৯ হাজার ৩ শত ৯ টাকা ও সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ৬৬ হাজার ৬ শত ৫৫ টাকা এবং উদ্বৃত্ত ২৭ লক্ষ ১২ হাজার ৬ শত ৫৪ টাকা।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজিজুর রহমান মোল্যা।
বিষেশ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আঃ সত্তার সেক,সাধারন সম্পাদক মো.খন্দকার শাহজাহান,সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল,ইউপি সদস্যগন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

0 comments :
Post a Comment