ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি যায়গা দখলমুক্ত করল এসিল্যান্ড

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসনের চর শালেপুরে আব্দুল হাই খানের হাটের পশ্চিম পাশে দখল হওয়া সরকারি ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত যায়গা ও খাস জমি রবিবার বিকেলে দখল মুক্ত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী। 

জানা যায়, শালেপুর চরের বাসিন্দা রাশেদ ডাক্তার ,আমজাদ মৃধা, শেখ বিল্লাল, জালাল খান, ছাহের খুনকার ও আলমগীর মুন্সির নেতৃত্বে ২০/২৫জন শনিবার রাতের আধাঁরে ওই হাটের পাশের সরকারী জায়গায় ছাপড়া ঘর তুলে দখল করে নেয়। হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন খান সরকারি যায়গা দখল হওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। রোববার পুলিশ ফোর্স নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী সরজমিনে ঘটনাস্থলে যান এবং দখল হওয়া সরকারি যায়গা হতে ছাপড়া ঘর উচ্ছেদ করেন। 

দখলদার সাবেক ইউপি সদস্য আমজেদ মৃধার সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি জায়গা দখলের বিষয়টি স্বীকার করে বলেন আমরা ভূমি অফিসের জায়গা বাদ দিয়ে এসএ ৫৭৬ ও ৫৭৫ নং দাগে ঘর তুলেছি। তিনি বলেন, এখানে শুধু আমিই না স্থানীয় তোতা ডাক্তারসহ আরও অনেকেই সরকারি যায়গায় ঘর তুলেছে তাই আমরাও আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভেবে এখানে ঘর তুলেছি। 

সরকারি ভূমি বেদখল হওয়ার বিষয়ে সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন শালেপুর চরে সরকারি ভূমি অফিসের প্রস্তাবিত জায়গা ও সরকারি খাস জমি দখল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দখলের ঘটনাটি সঠিক হওয়ায় দখল কারিদের দ্রুত সরকারি যায়গা খালি করতে বলা হয়।পরে নতুন ও পুরাতন মিলে ৩০টি অবৈধ স্থাপনা সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment