ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে জেলা পুলিশের অভিযানে ডাকাতদের লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃতদের নিকট থেকে ১২ ভরি পাঁচ আনা স্বর্ণালংকার এবং আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিপিএম জানান. সম্প্রতিকালে ফরিদপুরের তিনটি স্থানে ডাকাতি সংগঠিত হয়। এসব স্থান থেকে ডাকাতরা ৩২ভরি দুই আনা স্বর্ণালংকার, নগদ ৩৮হাজার টাকা ও দশটি মোবাইল সেট লুন্ঠন করে। গত সোমবার রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই নারীসহ আট ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে লুন্ঠিত মালামালের মধ্যে ১২ভরি পাঁচ আনা স্বর্ণালংকার ও আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার রনি চক্রবর্তী, রাজু চক্রবর্তী, সুষম সরকার, সুখচান পাল, হায়দার মোল্লা ও শম্ভুনাথ পাল এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পারভীন আক্তার এবং মিম জামান।
আটককৃতদের ছয়জনের বাড়ী গাজীপুর জেলায় ও দুইজনের বাড়ী ফরিদপুর জেলায়। আটককৃতদের মধ্যে, গাজীপুর জেলার আটককৃতরা হলেন, জয়দেবপুর উপজেলার দক্ষিণ শালনা মধ্যপাড়ার শ্রী প্রণয় চক্রবর্তীর পুত্রৃ রাজু চক্রবর্তী (৩২) ও রনি চক্রবার্তী (৩৮), মাধববাড়ী গ্রামের শ্রী বাসুদেব সরকারের পুত্র সুষম চন্দ্র সরকার (৩৫), উত্তর বিলাশপুর গ্রামের ফটিক চন্দ্র পালের পুত্র শম্ভুনাথ পাল (৩৩) এবং চান্দুনা চৌরাস্তার হরমোহন চন্দ্র পালের পুত্র সুখচান পাল (২০) ও মোঃ সাত্তার মোল্যার পুত্র মোঃ হায়দার মোল্যা (৩৪)।
ফরিদপুর জেলার আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার করিম ড্রাইভারের স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং মানিকদাহ গ্রামের রিসাল ইসলামের স্ত্রী মিম জামান (২০)। #
0 comments :
Post a Comment