ফরিদপুরে ব্লাস্টরোগ প্রতিরোধক ও জিংকসমৃদ্ধ ব্রি ৭৪ এর পরীক্ষামূলক আবাদে সফলতা

ফরিদপুর প্রতিনিধি :
উচ্চ ফলনশীল জাতের সাথে জিংকের সংমিশ্রন ঘটানো ও মধ্যম মানের ব্লাস্ট রোগ প্রতিরোধক ব্রি ৭৪ জাতের ধানের পরীক্ষামূলক আবাদে সফলতা পেয়েছে ফরিদপুরের কৃষকরা। রোববার বিকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মিরের কাপাশ হাটিয়া গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের বিস্তারে মাঠ দিবসে এ তথ্য জানানো হয়। হারর্ভেস্ট প্লাস বাংলাদেশ প্রকল্পের আওতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) আয়োজিত অনুষ্ঠানে কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার কৃষি কর্মকর্তা খালেদা পারভীন। 

এসডিসি’র সমন্বয়কারী (কৃষি) কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসডিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও গবেষনা) কাজী মসিউর রহমান কচি, মহিলা ইউপি সদস্য রুপসী বেগম, এসডিসির ফিল্ড ফ্যাসলিটেটর আবুল বাশার খাঁনসহ এসডিসি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রায় ১২০ জন কৃষক-কৃষাণী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্ততঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে ব্রি ধান৭৪ এর মাঠ পরিদর্শন করেন এবং শস্য কর্তন পর্যবেক্ষন করেন। ব্রি ধান৭৪ এর নমুনা শস্য কর্তনের ফলন শতাংশে ১ মন করে পাওয়া যায়। সভায় ৫ জন কৃষক-কৃষাণী ব্রি ধান৭৪ সম্পর্কে তাদের অভিজ্ঞতার কথা উপস্থাপন করেন এবং জিংক এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। সভার প্রধান অতিথি উল্লেখ করেন যে, ব্রি ধান৭৪ এর গড় জীবনকাল ১৪৭ দিন যাহা ব্রি ধান২৯ এর চেয়ে ১৫ দিন আগে কাটা যায়। এর ফলন ৭.১ থেকে ৮.৩ টন প্রতি হেক্টরে। প্রতি কেজি চালে ২৪.২ মিঃ গ্রাম জিংক ও ৮.৩ ভাগ প্রোটিন রয়েছে। এই জাতটি মধ্যম মানের ব্লাস্ট রোগ প্রতিরোধী। 


উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এ জাতের ধান বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উপর আলোকপাত করেন।  সভাপতি হাবিবুল বাশার উল্লেখ করেন যে, জিংক এর অভাবে বিভিন্ন সমস্যা যেমন- মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি (বিশেষ করে বাচ্চাদের), নিউমোনিয়া, ডায়রিয়া, খুদামন্দা দেখা দেয়। সুতরাং উক্ত সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে জিংক সমৃদ্ধ ধান চাষের উপর আলোকপাত করেন। অন্যান্য বক্তারা মানব দেহের বিকাশের জন্য জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ এর উৎপাদন ও চালের ভাত খাওয়ার পরামর্শ দেন। 
বক্তারা জানান, জেলার ২১২জন চাষীকে প্রাথমিকভাবে এ জাতের বীর সরবরাহ করে পরীক্ষার্মলক আবাদ করা হয়। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment