খালেদা জিয়া রুপকল্প নকল করেও দেশকে দশ বছর পিছিয়ে দিয়েছে -এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হবো, ৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবো। মন্ত্রী বলেন, আমরা যেটা ২০২১ সালে করতে চাই তারা (বিএনপি) সেটা করতে চায় ২০৩০ সালে। এটা নকল, হুবহু নকল, আমাদের চেয়ে ১০ বছর পেছনে তারা। নকল করেও তারা দেশকে ১০ বছর পিছিয়ে দিতে চায়। যারা দেশকে ১০ বছর পিছিয়ে দিতে চায় তাদের দেশের মানুষ ভোট দেবেনা।

মন্ত্রী শুক্রবার বিকালে ফরিদপুরের নিখুরদীতে উন্নয়ন কাজের উদ্বোধনকালে গেরদা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে একথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment