ফরিদপুরের যুবলীগের কেউ মাদকাসক্ত থাকলে তাকে দল থেকে বহিস্কার করা হবে বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ.এইচএম. ফোয়াদ। ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ফরিদপুরের যুবলীগে সন্ত্রাস, চাঁদাবাজ আর মাদকাসক্তদের কোন স্থান হবেনা।
ইউনিয়নের খলিল মন্ডলের হাট এলাকায় ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার বিকালে আয়োজিত সম্মেলনে তিনি বলেন, দেশের প্রয়োজনে যুবলীগের কর্মীরা নিবেদিত হয়ে কাজ করেছে, করছে এবং আগামীতেও করবে। তিনি বলেন, যখনই যুবলীগের কারো মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তখনই তাকে বহিস্কার করা হবে।
তিনি আরো বলেন, বলেন, গত ১০ বছরের ফরিদপুরের যুবলীগের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী বা মাদকের সঙ্গে সম্পৃক্ততার কোনো অভিযোগ নেই। আগামীতে যারা যুবলীগের নেতৃত্বে আসবেন তারাও এমন কোন কর্মকান্ড করবেনা যা দলের জন্য বিব্রতকর হয়।
চরমাধবদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাহ হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন এ্যাড. মিজানুর রহমান মিন্টু। এ সময় যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টু, শাহ মো. এম.আর. হক, শহিদুর রহমান মজনু, রাকিব রহমান তিতু প্রমূখ বক্তব্য রাখেন। #

0 comments :
Post a Comment