লিয়াকত আলী (লাভলু) চরভদ্রাসন :
ফরিদপুরের চরভদ্রাসনে ২০ মার্চ বুধবার রাত ৮ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক ভোরের ডাক পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোঃ লিয়াকত আলী লাভলুর সার্বিক পরিচালনায় পত্রিকাটির সফলতা ও সমৃদ্ধী কামনায় চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজব্হা উদ্দিনের সভাপতিত্বে উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জেসমিন সুলতানা,নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন (মুশা),চরভদ্রাসন থানা ও.সি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি আবদুর সবুর (কাজল),উপজেলা ইত্তেফাকের (সংবাদদাতা)মোঃ মোস্তাফিজুর রহমান (শিমুল), দৈনিক আজকালের খবরের নাজমুল হাসান (নিরব) দৈনিক ভোরের কাগজের মোঃ আসলাম ব্যাপারী,দৈনিক নবচেতনার মোঃআবজাল হোসেন সহ স্থানীয় মান্নবর ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রচার, প্রসার ও উত্তরোত্তর সুখ-সমৃদ্ধি কামনা করেন। সভাশেষে উপস্থিত সকলের অংশ গ্রহনে কেক কেটে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার জন্মদিন উদযাপন করা হয়।
Video :
Video :

0 comments :
Post a Comment