ফরিদপুরে বিভিন্ন ব্যাক্তির নামে ফেসবুকে কুৎসা রটানোয় প্রবীর সিকদারের শাস্তি দাবী

ফরিদপুর প্রতিনিধি : 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও উত্তরাধিকার ৭১ নামে নিউজ পোর্টালে ফরিদপুরের বিভিন্ন রাজনীতিক, ব্যাবসায়ী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে কুৎসা রটানো ও হিন্দু সম্প্রদায়কে উদ্ধেশ্য করে নানা পোষ্ট দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে দাবী করে প্রবীর সিকদারকে তদন্তপুর্বক গ্রেফতার ও শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কানাইপুর বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে দেয় মানববন্ধনকারীরা। 

“ফরিদপুর জেলার সর্বস্তরের জনগন” এর ব্যানার এ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি চলাকালে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাজ্জাক মোল্যা, জেলা যুবলীগের আহবায়ক এইচ এম ফুয়াদ, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের পিপি অ্যডভোকেট স্বপন পাল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. অনিমেষ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবীর সিকদার কুৎসিতভাবে সাম্প্রদায়িকতা অপপ্রচার শুরু করেছেন। এমন কি তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কটুক্তি করতে ছাড়ছেন না। প্রবীর সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানান তারা।

উল্লেখ্য এর আগে প্রবীর শিকদারের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের প্রেসকাবের সামনে ফরিদপুর জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবং শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের করে প্রবীর শিকদারকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। # 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment