ফরিদপুর প্রতিনিধি :
বিএনপি-জামাত তথা যুদ্ধপরাধীদের অর্থে লালিত হয়ে সাংবাদিক প্রবীর শিকদারের ফেসবুক এ্যাকাউন্ট ও অনলাইন পত্রিকায় আওয়ামীলীগের জাতীয় নেত্রীবৃন্দের সম্পর্কে কুরুচি বক্তব্য পরিবেশনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত দাবী করে প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।
তিনি এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, ফরিদপুরের সুশীল সমাজ এবং ধর্মীয় উস্কানিসহ বিভিন্ন লেখা ফেসবুক এ্যাকাউন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে এমন কোন লেখা পোষ্ট করলে প্রবীর শিকদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. গোলাম রব্বানী বাবু মৃধা, মিলন পাল, জেলা যুবলীগের আহবায়ক এএসএম ফুয়াদ, ফরিদপুর প্রেসকাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল প্রমুখ। #

0 comments :
Post a Comment