ফরিদপুরে উদ্দীপ্ত তারুণ্য’র উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি : 
“ট্রাফিক আইন মেনে চলুন, জীবন বাচাঁন” ফরিদপুরে উঠতি বয়সী কিছু ছাত্র-ছাত্রীরা শহরের রাস্তায় নেমে এসেছে সচেতনতা তৈরি করতে মটরসাইকেল চালকদের মধ্যে। তাদের প্রচেষ্টা এবার মটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যাবহারের সংস্কৃতি গড়ে তোলার। শনিবার সকাল ১১টার দিকে শহরের হাজেরাতলা মোড়ে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠনের কয়েকজন কলেজ পড়–য়া ছাত্র-ছাাত্রীরা অংশ নেয় পোষ্টার, ব্যানার ও প্লাকার্ড নিয়ে প্রচারে। 
এসময় হেলমেটহীন মটরসাইকেল চালকরা তাদের কথা দিচ্ছেন সামনের দিন গুলোতে তারা যখনই বাইরে বের হবেন হেলমেট পড়েই বের হবেন। এতে একদিকে যেমন সচেতনাবোধ তৈরি হচ্ছে মোটরসাইকেল চালকদের মাঝে, তেমনি জীবনের যে ঝুঁকি থাকে হেলমেট না পড়ার কারনে সে ব্যাপারে তারা তাদের অবহিত করেন।  #   

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment