উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্মবার্ষিকী ফরিদপুরে উদযাপিত

ফরিদপুর প্রতিনিধি :
উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্ম জয়ন্তী ফরিদপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুরে ফরিদপুরের ঝিলটুলিতে মৃণাল সেনের পৈত্রিক ভিটা সংলগ্ন মেজবান পার্ঠি সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে দুই বাংলার সাংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

“উঠোন” সাহিত্য পত্রিকার ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম চৌধুরীর পরিবারবর্গেন আযোজনে আলোচনাসভায় ভারত থেকে আসা মৃণাল সেনের পরবারের সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

লেখক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এসময় মৃণাল সেনের ভ্রাতুস্পুত্র পার্থ প্রতিম সেনও ভ্রাতুষ্পুত্রী শুকা সেন, নবনীতা সেন ও ড. বিপ্লব বালা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক বেলাল চৌধুরী, নারী নেত্রী অঞ্জলী বালা প্রমূখ স্মৃতিচারনমূলক আলোচনায় অংশ নেন।

পরে নবনির্মিত স্মৃতি ফলকের উদ্বোধন করেন অতিথিরা। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment