বিন্দাবন থেকে ইয়াবাসহ পিন্টু আটক

রাশেদুল হাসান কাজল :
ফরিদপুর শহরের টেপাখোলা বিন্দাবনের মোড় এলাকা থেকে ৪৫ পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঐ এলাকার রাস্তায় মাদক বিক্রয় অবস্থায় তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ তানভীর ইউসূফ পিন্টু (৪০)। রস ০১ নং হাবেলী গোপালপুর মনু মিয়া সড়কের মোঃ ইঊসূফ হারুনের পুত্র। আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, আটক আসামী পিন্টু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় করে আসছে। চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক বিক্রয় করার জন্য দাড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করি। এসময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment