ফরিদপুর শহরের গোল পুকুর ড্রিম কমপ্লেক্সের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ফরিদপুর জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কৌশিক দাস (৪৬) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।নিহত কৌশিক দাস শহরের খোদাবক্স রোডের কালাচাঁদ দাসের ছেলে।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে শহরের গোল পুকুর ড্রিম কমপ্লেক্সের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় কৌশিক দাস বুকে ব্যাটারীচালিত ইজিবাইকের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবলীগ নেতা কৌশিক দাসের মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি। #

0 comments :
Post a Comment