ভাঙ্গায় মৎস্যজীবিদের প্রশিক্ষন কর্মশালা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
‘‘জল আছে যেখানে মাছ আছে সেখানে’’- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় মৎস্যজীবিদের একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা সেনিার কক্ষে ভাঙ্গা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য উপ-পরিচালক ও সম্প্রসারন অফিসার অজিত কুমার পাল। অন্যান্যদের মধ্যে এতে  উপস্থিত ছিলেন সহকারী কমিশার(ভূমি) হিমাদ্রি খীশা, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, প্রশিক্ষক রাকিবুল হাসান সহ অন্যান্যরা।
এতে  ২০১৮-১৯ সালের ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন এর আওতায় কার্প নার্সারী, মনোসেক্স তেলাপিয়া, পাঙ্গাশ চাষ, গলদা কার্প মিশ্রন চাষ প্রযুক্তির প্রথম ধাপের প্রশিক্ষন কর্মসূচীতে ইউনিয়ন পর্যায়ের ৪০ জন মৎস্যজীবি অংশগ্রহন করেন।
VIDEO :
#

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment