ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মানব পাচার প্রতিরোধে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয় র্শীষক কর্মশালা শনিবার ফরিদপুর জেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে ও উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হামিদ।
বাংলাদেশ মানবাদিকার বাস্তবায়ন সংস্থা, ফরিদপুর শাখার সহ-সভাপতি নাজমুল হোসেন লোচনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনাল এর ম্যানেজার এ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট বাবু মোল্লা, জেলা লিগ্যাল এইড অফিসার ইশরাত জাহান তামান্না, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা প্রজেক্ট কো-অর্ঢিনেটর মোজ্জামেল হক। আরো বক্তব্য রাখেন নারী শিশু আদালতের পিপি এ্যাডভোকেট স্বপন কুমার পাল, ফরিদপুর প্রেসকাবের সাধারন সম্পাদক হাসানুউজ্জামান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক শেখ ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাদিকার বাস্তবায়ন সংস্থা নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল। অনুষ্ঠানে বক্তারা মামলা দাযেরের পর বিচার বিলম্বিত হচ্ছে দাবী করে মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মামলার দীর্ঘসুত্রিতা রোধে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। সভায় জানানো হয় ২০১২ সাল হতে মার্চ ১৯ প্রযর্ন্ত ফরিদপুরে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত মামলা ১৫৫টি, চুড়ান্ত প্রতিবেদন ৭৩টি চার্জসিট ৭০টি তদন্তাধীন ১২টি ও রায় ৫টি হয়েছে। #

0 comments :
Post a Comment