ফরিদপুর প্রতিনিধি :
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদিবাসী নেতৃবৃন্দ প্রকৃত আদিবাসীদের তুলিকা তৈরি ও সরকার প্রদত্ত সুযোগ সুবিধার সুষম বন্টনের দাবী জানিয়েছে। শনিবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে আদিবাসী ফোরাম, ফরিদপুর শাখার কার্যালয়ে সংগঠনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটির আদিবাসী নেতাদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ দাবী জানানো হয়।
আঞ্চলিক কমিটির সভাপতি হরিপদ সরকারের সভাপতিত্বে ওই সভায় সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, ফরিদপুর জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ভাগ্য সরকার, আইন সম্পাদক এ্যাডভোকেট গৌতম চৌধুরী, আদিবাসী ফোরামের ঝিনাইদাহ প্রতিনিধি কার্তিক চন্দ্র বিশ্বাস, রাজবাড়ীর বিমল কুমার সরকার, মাগুরার বাদল রায়, পাংশার পরিমল বিশ্বাস, মধুখালীর শৈলেন চৌধুরীসহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, গেজেটে বাংলাদেশ সরকার ৫০টি ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে, যেখানে পাহাড় আর সমতলের বাসিন্দাদের পৃথক কোন বিবরণ দেয়নি। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা উপজাতি আমরা এদেশের আদিবাসী। দেশের বিভিন্ন স্থানে প্রকৃত আদিবাসী নয় এমন ভ্যাক্তিদের দিয়ে সংগঠন করে আদিবাসীদের সুযোগ সুবিধার অপব্যাবহার করা হচ্ছে দাবী করে প্রকৃত আদিবাসীদের উন্নয়নে সরকাকে আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা।
তারা আগামী গেজেটে বিষয়টি পরিষ্কার যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আদিবাসী জনগোষ্ঠীর নাম অন্তর্ভূক্ত করার দাবী জানান। বক্তারা বলেন আমাদের নিজেস্ব কৃষ্টি, সাংস্কৃতি সামাজিক আচার আচরণ রয়েছে সেগুলো সংরক্ষনেও সরকার অগ্রসর হবে। তারা আদিবাসীদের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত নাান প্রকল্পের সুষম বন্টন ও সকল অনিয়ম মুক্ত রাখার দাবী জানান। #
0 comments :
Post a Comment