ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে গ্রামীন জুয়েলার্সের মালিকসহ তিনজন নিহত

ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহর তলীর কোমরপুর এলাকার সেনা ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়ে আরো ছয়জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামের মৃত. এজাহার উদ্দিন মোল্লার পুত্র, গ্রামীন জুয়েলার্স এর মালিক মো. আসলাম মোল্লা (৬০), মৃত. আব্দুর রহমানের স্ত্রী মোছা. আছিয়া খাতুন (৮৫), মৃত. এজাহার উদ্দিন মোল্লার স্ত্রী মহিরুন নেছা (৮০)।
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ, এসআই পুলিশের জয়নুল ইসলাম জানান, দ্রুতগতির কারণে ওই স্থানে আসার পর মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গ্রামীন জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা, তার মাতা মহিরন নেছা মারা যান। আহতাবস্থায় অন্যদের হাসপাতালে নেয়ার পথে আসিয়া বেগম মারা যান। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের সদস্য। তিনি জানান, আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহত সদস্যরা জানায়, তারা শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের নিজ বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুসড়ে যায়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment