ফরিদপুর প্রতিনিধি :
মাদক সংশ্লিষ্টদে কোন ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান পিপিএম। শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন মাদকের পৃষ্টপোষকদেরও খুজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মাদকের সাথে কোন পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে।
আগামী ২৪ জুন সোমবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মো. জাভেদ পাটোয়ারীর ফরিদপুরে আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শাহিদুল ইসলাম, কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আইজিপি ওইদিন সকালে ফরিদপুর পুলিশ লাইন্স ময়দানে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এছাড়াও তিনি (আইজিপি) নারী পুলিশ সদস্যদের জন্য নির্মিত ব্যারাকসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। #
0 comments :
Post a Comment