ফরিদপুরে স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতি, দুইশ ভরি স্বর্ণালংকার লুট

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের নিলটুলি মুজিব সড়কের স্বর্ণকার পর্ট্রির নিউ মেঘনা জুয়েলার্সে ককটেল ফাটিয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিট থেকে আটটা ৩০ মিনিটের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুইশ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে দাবী মালিকের।

জুয়েলার্সের মালিক স্বপন কুমার জানান, ডাকাতরা আকষ্মিক দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে দোকানের সকলকে জিম্মি করে। পরে তারা লোহার রড ও হকিসিস্টক দিয়ে দোকানের সোকেস ও সকল গ্লাস ভেঙ্গে দোকানে থাকা স্বর্নালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা ১৪/১৫ টি ককটেলের বিষ্ফোড়ন ঘটায়। তিনি জানান, আনুমানিক দুইশত ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ধারণা করছি। তবে হিসাব শেষে সঠিক পরিমান বলা যাবে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতির পর একটি মাইক্রোবাস যোগে পালিয়ে যায় ডাকাতরা।

এসময় ওই এলাকায় সকল স্বর্নের দোকান ও কয়েকটি হাসপাতাল, ডায়াগনিষ্টক সেন্টারসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। 

এদিকে পুলিশ একটি সুত্র জানিয়েছে, দোকান ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যেই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০


Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment