ফরিদপুরে উৎপাদন খরচ কমাতে সারিতে পাট রোপনের আহবান

ফরিদপুর প্রতিনিধি :  
ইউএসএআইডি এর অর্থায়নে সিমিট-বাংলাদেশ ও এসডিসি’র আয়োজনে পাটের উৎপাদন খরচ কমিয়ে কৃষককে লাভবান করতে ফরিদপুরের মধুখালী উপজেলার নিখরিয়া গ্রামে সারিতে পাট রোপনের উপর মঙ্গলবার বিকালে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সিমিট-বাংলাদেশ’র, ফরিদপুর অঞ্চলের হাব কোঅর্ডিনেটর, কৃষিবিদ সুব্রত সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।

সিমিট-বাংলাদেশ এর কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. জাকারিয়া হাসানের সঞ্চালনায় এসময় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জি এম আব্দুর রউফ, কৃষি গবেষনা ইনিস্টিটিউট, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহি উদ্দিন, এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সিসা এমআই প্রকল্পের ব্যবস্থাপক খাঁন আলমগীর, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, সংরক্ষণশীল কৃষি প্রযুক্তির আওতায় মেশিন ব্যবহারে সারিতে পাট রোপন করা গেলে ফলন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচও হ্রাস পাবে। এতে কৃষক লাভবান হবে। #

মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment