স্কুলের মাঠ যেন পুকুর!

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, আলফাডাঙ্গা ফরিদপুর :  
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস এবং খেলার মাঠ যেন এই বর্ষায় পুকুরে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এই মাঠে সংস্কারের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ এলাকাবাসীর।

পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ও মাঠ সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় প্রতিবছরই। ফলে ওই নোংরা পানিতে শিার্থীরা চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে জাতীয় সংগীতও পরিবেশন করা হচ্ছে না।

জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিার্থী মো. তায়জুল ইসলাম ও মো. রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে উপজেলা নির্বাহী অফিসার পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করেছিলেন, কিন্তু বাজারের অসাধু ব্যবসায়ীরা দোকান নির্মাণ করায় ও বাজারের ময়লা ফেলায় তা বন্ধ হয়ে যায়।

জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক মো. মশিউর রহমান বলেন, একটু বৃষ্টি হলেই চারিদিকের পানি মাঠে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিদ্যালয়ের কাসে যেতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় শিার্থীদের।

সরেজমিনের দেখা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিদ্যালয়ের খেলার মাঠে ও আঙিনাসহ হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাঁটু পানি ভেঙে শিক-শিার্থীদের বিদ্যালয়ে আসতে হচ্ছে।

এ বিষয়ে কয়েকজন ছাত্র-ছাত্রীর অভিভাবক জানান, বর্ষা মৌসুমে নোংরা পানি ভেঙে শিার্থীদের কাস করতে যেতে হয়। স্কুলের মাঠে মাটি ফেলে একটু উঁচু করলে ও পানি নিষ্কাশনের জন্য বিদ্যালয় থেকে একটি ড্রেন তৈরি করে পাশের বারাশিয়া নদীতে দেওয়া হলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মো. আয়ুব হোসেন মিয়া বলেন, আমরা বিদ্যালয়ের মাঠটি সংস্কারের জন্য পরিশ্রম করে যাচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছিলাম, তারপর উনি একটা ড্রেন করে দিয়েছিলেন কিন্তু বাজারের ময়লা ফেলায় তা আবার বন্ধ হয়ে গেছে।

মো. মুজাহিদুল ইসলাম নাঈম
মোবাঃ ০১৭৩৮১০৬৩৫৭

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment