শাহজাহান হেলাল, মধুখালী ঃ
“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বুধবার বেলা ১১ টায় মধুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও পোনা অবমুক্ত করণ পরবর্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে উপজেলা মিলোনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো.আজিজুর রহমান মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী উপজেলা শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বক সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাছ চাষের প্রয়োজনিয়তা উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। জল আছে যেখানে মাছ চাষ সেখানে এর উপর গুরুত্ব আরোব করেন বক্তাগন। উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে ঢাকা-খুলনা মহসড়ক পর্যন্ত প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করেন অতিথি বৃন্দ ।

0 comments :
Post a Comment