ফলোআপ : ফরিদপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের নিলটুলি এলাকার মুজিব সড়কের নিউ মেঘনা জুয়েলার্সে দুধর্ষ ডাকাতির ঘটনা মাত্র এক মিনিট ৪৯ সেকেন্ডেই শেষ হয়। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।
সিসিটিভির ফুটেজ বিশ্লেষন করলে দেখা যায়, ওই দোকানে পাঁচজন ক্রেতা অবস্থান করছিলেন। রাত ০৮টা বেজে ১৪ মিনিট ১১ সেকেন্ডর সময় আকষ্মিকভাবে ওই দোকানে বাইরে থেকে পিস্তল উচিয়ে প্রবেশ করে পাঁচ যুবক। এদের একজন হেলমেট পরিহিত, তিনজন মুখোষ পরিহিত ও একজন মুখোশ ছাড়া প্রবেশ করে। ওই দুবৃর্ত্তরা দোকানে অবস্থান করা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর বিভিন্ন শোকেজের গ্লাস ভেঙ্গে স্বর্ণালংকার চটের বস্তায় ভরতে শুরু করে। ডাকাতরা স্বর্ণালংকার লুটে নিয়ে ০৮টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডেই দোকান ত্যাগ করে। পুরো প্রক্রীয়া সম্পন্ন করতে তারা সময় নেয় মাত্র এক মিনিট ৪৯ সেকেন্ড।
এঘটনায় বাসুদেব কর্মকার বাদী হয়ে অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে মামলা করেন। এজাহারে ১৫০ভরি আট আনা স্বর্ণালংকার লুট হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে ফরিদপুর শহরের নিলটুলি মুজিব সড়কের স্বর্ণকার পর্ট্রির নিউ মেঘনা জুয়েলার্সে ফিল্মি স্টাইলে ককটেল ফাটিয়ে ডাকাতি সংগঠিত হয়।
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment