সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে একযোগে কাজ করতে হবে

জেলা প্রশাসক সরদার সরাফত আলী

ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেছেন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা থাকে সর্বোচ্চ ৮ ঘন্টা। বাকি সময়ের অধিকাংশ থাকে পরিবারের সাথে। তাই শিক্ষার্থীদের সচেতন করতে হলে পরিবারের সদস্যদের পক্ষ থেকেও অধিক গুরুত্ব দিতে হবে। শুরুতে সবকিছুই একটু কঠিন-জটিল হবে। অভিভাবকদের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সব অভিভাবক এক রকম নন। শহরে এবং গ্রামের অভিভাবদের মধ্যে পার্থক্য আছে। সকল শ্রেনীর অভিভাবকদেরই সন্তানের বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের বয়সের বিষয়ে বলেন, আমাদের যে ম্যাচিউরিটি, সন্তানদের মধ্যে এখনো সেই ম্যাচিউরিটি আসেনি। তাই তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে। তিনি বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ  প্রতিরোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টায় সভাটি শুরু হয়। এতে জেলাসদরসহ বিভিন্ন উপজেলার কলেজের অধ্যক্ষ-কলেজ প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকবৃন্দসহ উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। 


সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য ও মতামত ব্যক্ত করেন, এনএসআই’র যুগ্ম পরিচালক খন্দকার নাসিরুল, প্রথম আলো ফরিদপুর অফিস প্রধান সাংবাদিক পান্না বালা, ডা: নাহিদা রহমান কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, আলফাডাঙ্গা কলেজের মোঃ মোশাররফ গেহাসেন, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সবজান নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মওলানা মোঃ ইব্রাহিম, সরকারি কেএম কলেজের প্রভাষক তারেক আইয়ুব খান, বিশ্ব জাকের মঞ্জিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ শহিদুল ইসলাম, ইকামতে দ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ আবু ইউসুফ, সদরপুর সকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, নগরকান্দা সরকারি কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তমিজুল ইসলাম খান,  ফরিদপুর ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উন্মুক্ত আলোচনা ও মতামত পর্ব শেষে জেলা প্রশাসক সরদার সরাফত আলী শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপস্থিতির কারন গভীরে যেয়ে অনুসন্ধান, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করা, এক্সটা কারিকুলাম তথা খেলাধূলা, বিনোদনসহ পাঠ্যপুস্তক বা বই পড়া, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ওপর গুরুত্ব দেয়ার উপর তাগিদ দেন।

বার্তাপ্রেরক
পিআরও টু ডিসি
জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment