সংবাদদাতা, আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ
হত্যা করে পালানোর সময় মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার হত্যা মামলার প্রধান দুই আসামীকে আটক করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশ।
গতকাল (১৯-০৭-১৬) মঙ্গলবার রাত ১টায় উপজেলার বুড়াইচ গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার ভবানিপুর গ্রামের রশীদ মন্ডল (৪০) নামের ব্যক্তিকে একই গ্রামের মৃত ওহাব মন্ডলের দুই ছেলে ফিরোজ মন্ডল(৩৭) ও ফরহাদ মন্ডল(৪০) হত্যা করে আলফাডাঙ্গা দিয়ে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১টায় দিকে এ এস আই আওলাদ হোসেনের তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে রাতেই মাগুরা জেলার ডিবি এর নিকট হস্তান্তর করা হয়।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যা মামলার প্রধান দুই আসামীকে আটক করে রাতেই মাগুরা জেলার ডিবি এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মোহাম্মাদপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটকালীর টাকা পয়সা ভাগাভাগী নিয়ে ধস্তাধস্তীর সময় ঘটনা স্থলে তিনি মারা যান।

0 comments :
Post a Comment