চরভদ্রাসনে মৎস্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মত বিনিময়

এ এস কাজল চরভদ্রাসন, ফরিদপুর ঃ 
“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে সংবাদ সন্মেলন সম্পন্ন হয়েছে। 
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন এর সভাপতিত্বে ১৯ জুলাই মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন চরভদ্রাসন প্রেসকাব সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ আবুল মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর কাজল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান(শিমুল)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী লাভলু, কোষাধ মোঃ মনিরুল ইসলাম পিন্টু,দপ্তর সম্পাদক মোঃ মোরাদ হোসেন,সাংবাদিক আব্দুস ছালাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা ১৯জুলাই থেকে ২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলে বিশ্ব দরবারে মৎস েেত্র বাংলাদেশের অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।
 মৎস্য অফিস জানায় বর্তমানে আমাদের দেশের অভ্যন্তরিন,উন্মক্ত,বদ্ধ জলাশয় ও সাগর থেকে প্রায় ৩৫লাখ মেট্রিকটন মাছ পাওয়া যায় যা শতকরা প্রায় ৬০ ভাগ আমিষের অভাব পুরন করে থাকে এবং বদ্ধ জলাশয় থেকে মাছের উৎপাদনের দিকে বাংলাদেশ  বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বলে জানায় মৎস্য অফিস।
২০ জুলাই আনুষ্ঠানিক ভাবে মৎস সপ—াহের উদ্ভোধন করা হবে বলে সুত্র জানায়।

আবদুস সবুর কাজল
মোবাইল নং-০১৭১১২৮১৬৩৬

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment