তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী ঃ
বিয়ের দাওয়াত না দেওয়া ও পিকনিক নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতা সহ উভয় গ্র“পের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার (১৮.০৭.১৬) সন্ধার আগে পৌরসভার ৮ নম্বর চতুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্রবার জাফর শেখের মেয়ের বিয়েতে ভাতিজা পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনকে দাওয়াত না করায় সে চাচাত ভাই সেলিম মাস্টার ও বিএনপি নেতা আকতারকে দোষারোপ করে। পরে মনির হোসেন সোমবার চতুল ভিটায় দাওয়াত বঞ্চিত তার লোকজন নিয়ে পিকনিকের আয়েজন করে। এ নিয়ে ওই দিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেনের লোকজন পিকনিককে কুকুরের মাংস খেয়েছে বলে কটুক্তি করে। পরে মনির ও আক্তারের লোকজনের মধ্যে চতুল ফ্যায়ার সার্ভিস স্টেশনের সামনে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মনির হোসেন (৪০) ও তার স্ত্রী মিরা বেগম (৩০), ছোট ভাই মাহাবুর (২৮), সাহাবুর (২২) ও মেয়ে মিম (১৪) ধারাল অস্ত্রের কোপে আহত হয়। অপর পক্ষ আক্তারের মেয়ে তাসলিমা (২০) ও প্রতিবেশী ছহিরদ্দিনের স্ত্রী হালিমন বেগম (৬০) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মনির, মাহবুর, সাহাবুর ও হালিমন বেগমকে সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকীদের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় মনির হোসেন ও আকতার পরস্পরকে দোষারোপ করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানা গেছে।
Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম।
ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই
প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক:
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment