বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৯.০৭.১৬) সকালে মৎস্য অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জল আছে যেখানে মাছ চাষ সেখানে এ প্রতিপাদ্য শ্লোগান দিয়ে সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ অনুষ্ঠান হয়। আজ বুধবার (২০.০৭.১৬) মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং ৫জুলাই মূল্যায়ন পুরুস্কার বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের কর্মসূচীর সমাপ্তি করা হবে। সংবাদ সম্মেলনে সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আজম আলীর সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মো. বাবর আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, অফিস সহকারী এস এম রেজাউল হক,আ. রাজ্জাক, সনজিত কুমার রাজ বংশি, ইসমত কাদের, সাংবাদিক অ্যাড. কোরবান আলী প্রমুখ।
0 comments :
Post a Comment