ফরিদপুরে আনসাররুউল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক, জিহাদী বই, অস্ত্র, গুলি, বোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: 
ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন এই তিন উপজেলায় অভিযান চালিয়ে আনসাররুউল্লাহ বাংলা টিমের ৪ সক্রিয় সদস্য আটকসহ বিপুল পরিমান জিহাদী বই, অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল।
শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে ব্রীফিংয়ে পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ময়মনসিংহের একটি মামলায় এজাহার ভুক্ত আসামী নাহিদ মোল্লাকে(২০) ভাঙ্গা থেকে আটক করে জিঙ্গাসাবাদ করলে সে নিজেকে আনসারুল্লা বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। পরে তার কথা মতো ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধাকে(৩২) গতকাল শুক্রবার রাতে আটক করা হয়। এসময় তার সাথে থাকা তার একনিষ্ট সহকারী মো. সহিদুল ইসলাম(৩৫) ও মহসীন মোল্লাকে(৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি নাইম এম এম পিস্তল, একটি ওয়ান সুটার গান, ৫রাউন্ড গুলি, ২২টি হাত বোমা, ডিভাইস যুক্ত চশমা, প্রচুর জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম।
তিনি বলেন, এই আটকের মাধ্যমে বড় ধরনের নাশকতা থেকে রক্ষা হলো দেশ। এদের বিরুদ্ধে এখন বিভিন্ন আইনে মামলা দায়ের ও তাদের রিমান্ডের আবেদন করা হবে।#  

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment