ফরিদপুর প্রতিনিধি :
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইড় ও মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসির চর এলাকার নদীভাঙ্গন কবলিত কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে জনতা ব্যাংক লিমিডেট বৃহত্তর ফরিদপুর চাকরিজীবি কল্যাণ সমিতির উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
সন্যাসির চর গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জনতা ব্যাংকের জিএম এস এস এম কামাল।
এসময় ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান বাবুলের সভাপতিত্বে ডিজিএম এস এম আসাদ, এফএজিএম মো. সিদ্দিকুর রহমান, এফএজিএম মির্জা জাহিদুজ্জামান, এফএজিএম আব্দুস সোবহান, এফএজিএম রাম পদ পাল, এজিএম এম এ রাজ্জাক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সৈয়দ আবু জাহিদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদ, এক্সিকিউটিভ অফিসার কল্যাণ চাকি, এক্সিকিউটিভ অফিসার মো, আবু জাফর বিশ্বাস ও এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম, সাবেক চেয়ারম্যান আ. রব হাওলাদার, ব্যবসায়ী মো. সুলতান মাহমুদ ও আমিনুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

0 comments :
Post a Comment