ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে জনতা ব্যাংক লিমিডেট বৃহত্তর ফরিদপুর চাকরিজীবি কল্যাণ সমিতির উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।
চরহাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জনতা ব্যাংকের জিএম এস এস এম কামাল।
এসময় গাজীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. আজিজ মাস্টারের সভাপতিত্বে ডিজিএম এস এম আসাদ, এফএজিএম মো. সিদ্দিকুর রহমান, এফএজিএম রাম পদ পাল, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খন্দকার শওকত ওসমান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদ, এক্সিকিউটিভ অফিসার কল্যাণ চাকি, এক্সিকিউটিভ অফিসার মনোয়ার হোসাইন, এক্সিকিউটিভ অফিসার মো, আবু জাফর বিশ্বাস ও এক্সিকিউটিভ অফিসার মো. শাহ আলম উপস্থিত ছিলেন। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment