ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

ষ্টাফ রির্পোটার
সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ফরিদপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 
আজ মঙ্গলবার সকাল ১১টার পৌরসভা সংলগ্ন মুজিব সড়কে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এ মানববন্ধন কর্মসুচিতে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
এসময় মানববন্ধনে দাড়িয়ে বক্তব্য রাখেন, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউসার আলী মোল্যা, সচিব তানজিলুর রহমান প্রমুখ। আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে থেকে সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান পৌরমেয়র।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment