ওয়ান শুটার গান ও ইয়াবাসহ গ্রেফতার দুই

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৩১ জুলাই ২০১৬ ইং তারিখ ১৪৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৪৪৫ ঘটিকার উক্ত ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সুরুজ শেখ(২৬), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মোঃ গোলাম মোস্তফা, সাং-নছর উদ্দিনের পাড়া, পৌর ০৩নং ওয়ার্ড, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে স্বীকার করে। তার স্বীকরোক্তি মতে নাম ঠিকানার সহিত রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক প্রদত্ত তালিকার একজন সন্ত্রাসীর নামের সাথে হুবহু মিল থাকায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবহিত করা হয়। অতপর কর্তৃপক্ষের নির্দেশক্রমে জিজ্ঞাসাবাদের একপর্যায় সে স্বীকার করে যে ধৃত আসামী, জনৈক মোঃ ফিরোজ জোয়াদ্দার তার মাদক ব্যবসা এর সহযোগী এবং তার কাছে সার্বক্ষনিক অবৈধ আগ্নেয় অস্ত্র ও মাদক দ্রব্য মুজদ থাকে। তার নিকট হতে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ধৃত আসামীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা এবং এর ধারাবাহিকতায় দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনের রাস্তা দিয়ে যাওয়া কালে ধৃত আসামী মোঃ সুরুজ শেখ(২৬) জানায় যে, তার সহযোগী মোঃ ফিরোজ জোয়াদ্দারসহ অন্যান্যরা প্রায়ই রাত্রে মহাসড়কে ডাকাতির উদ্দেশে দৌলতদিয়া মডেল হাইস্কুলের মাঠ সংলগ্ন আশপাশের এলাকায় অবস্থান করে থাকে। উক্ত তথ্য মোতাবেক র‌্যাবের আভিযানিক দল দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে যাওয়ার পথে একটু সামনেই স্কুলের উত্তর পাশে বাবলা গাছের নিচে মোঃ ফিরোজ জোয়াদ্দারসহ অন্যান্যদের কথা বার্তা শুনতে পায়। তখন তার দেখানো মতে ০১-০৮-২০১৬ ইং আনুমানিক ০১.৫৫ ঘটিকায় সময় উল্লেখিত বাবলা গাছের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা কালে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামী মোঃ ফিরোজ জোয়াদ্দার (২৪) কে ঘেরাও পূর্বক আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ ফিরোজ জোয়াদ্দার (২৪), পেশা-অস্ত্র ও মাদক ব্যবসায়ী, পিতাঃ-মোঃ মোজাহার জোয়াদ্দার, সাং-উত্তর দৌলতদিয়া নাছির সর্দারের পাড়া, ওয়ার্ড নং-০৩, থানাঃ-গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামী (১) নং আসামী তার পরিহিত জিন্সের প্যান্টের কোমরের বাম পাশে গোজা অবস্থায় একটি দেশী তৈরী ওয়ান শুটার গান, (যাতে .৩০৩ রাইফেলের গুলি ব্যবহার হয়) যার বাটসহ ব্যারেলের দৈর্ঘ্য ০৯.২৫ ইঞ্চি,  ব্যারেলের দৈর্ঘ্য ০৫.৫০ ইঞ্চি, ব্যারেলের ব্যাস ০.৯ সেঃমিঃ, তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হতে ০২টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৫২০ পিস হালকা লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। আভিযানিক দলের সদস্যরা (১) নং আসামীর দখল হতে মাদক বিক্রীত নগদ ৩০০০/-(তিন হাজার) টাকা এবং তার ব্যবহৃত একটি পুরাতন ঘঙকওঅ মোবাইল সেট, মডেল ঈঊ০৪৩৪, যাহাতে একটি (০১টি গ্রামীণ) সীম সংযুক্ত উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ আগ্নেয় অস্ত্র এবং নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়সহ মহাসড়কে ডাকাতি করে আসছে।
এ ব্যপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উভয়েই রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায়, হত্যা, ডাকাতি, মারামারি, মাদক দ্রব্যসহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment