চরভদ্রাসনে উদ্বোধন হলো শেখ রাছেল ডিজিটাল ল্যাব


লিয়াকত আলী (লাভলু), চরভদ্রাসন ঃ 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের আজ শনিবার বেলা ১১ ঘটিকায় শেখ রাছেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয় । ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেমে  মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাছিনা সারা বাংলাদেশে এক যোগে শেখ রাছেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন। সেই সূত্রে চরভদ্রাসনে চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আর্দশ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ল্যাব দুটি যথাক্রমে উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,  হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ল্যাবটির ফলক উম্মোচন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবুল কালাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক মাষ্টার । অত্র বিদ্যালয়য়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলা ইউএনও ফারজানা সিদ্দিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিত ল্যাবটির ফলক উম্মোচন করেন ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রধান শিক্ষক মোঃ মোজাহারুল হক, স্থানীয় আওয়ামীলীগের সহ সভাপতি আহছানুল হক (মামুন) ক্রীড়া শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শিক্ষক রাশেদুজ্জামান ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্র/ছাত্রীদের মাল্টিমিডিয়া কাশ নেওয়া আইসিটি বিষয়ক ট্রেনিং ও ব্যবহারিক কাজ পরিচালনা সহ প্রভৃতি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে ১৭ টি ল্যাপটপ, ১ মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্ক্যানার,প্রিন্টার, রাউটার সহ প্রয়োজনীয় টেবিল চেয়ার ও অন্যান্য সরঞ্জাম তথ্যও যোগাযোগ অধিদপ্তর সারা বাংলাদেশে বিভিন্ন স্কুলে এধরনের ল্যাব প্রতিষ্ঠা করেন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment