ফরিদপুর প্রতিনিধি:
পদ্মানদীর ফরিদপুরের মুন্সীডাঙ্গী এলাকায় শহর রক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা ধসের পর তিন দিনেও বালির বস্তা ফেলার কাজ শুরু হয়নি।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ জানান, বস্তায় বালি ভরার কাজ চলছে। পাঁচশ বস্তা বালি ভরা হলে নদীতে ফেলা শুরু হবে। তিনি জানান, বুধবার সকাল থেকে বস্তা ফেলা শুরু হতে পারে।
উল্লেখ্য, গত রোববার রাতে আকষ্মিকভাবে ওই এলাকায় ধসের ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে গত ২৪ ঘন্টায় পদ্মার পানি দুই সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন গোয়ালন্দ পয়েন্টের পনির পরিমাপক মো. ইদ্রিস আলী। মঙ্গলবার পদ্মার পানি ৭.৯০ সেন্টেমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। #

0 comments :
Post a Comment