র‌্যাব কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ আগস্ট ২০১৬ ইং তারিখ ১৪১০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাজী রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জেলখানা গেইট এর বিপরীতে জেলখানা কোয়ার্টাস গেইট এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৪২০ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ কিবলু শেখ(২২), পেশা- মাদক ব্যবসা, পিতাঃ-মৃত শেখ নবাব আলী প্রকাশ @ নবা শেখ, সাং-মোহাম্মদপুর নতুন ডাঙ্গী, ০৩নং অম্বিকাপুর ইউনিয়ন, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামীর  পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রতি সর্বমোট ৩২৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট এবং তার বাম হাতে থাকা একটি কালো রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝঅগঝটঘএ, মডেল অঈঊ৪ (একটি গ্রামীণ সিম সংযুক্ত) মোবাইল সেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।


এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment