সালথায় আগুনে ৭ টি ঘর ভস্মীভূত

হারুন-অর-রশীদ :
ফরিদপুরের সালথার বালিয়াগট্টি বাজারে আগুনে ব্যাবসায়ীদের ৭ টি ঘর ভস্মীভূত হয়েছে । শনিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে স্থানীয় ব্যবসায়ীদের ৭ টি ঘরসহ যাবতীয় ব্যবসায়ীক পণ্য ভস্মীভূত হয়েছে । সিলিন্ডার বিস্ফোরণে মুসা (২৮) নামে এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেও জানা যায় ।
তিগ্রস্থরা জানান, অসাবধানবশত অটোচালিত ব্যাটারী চার্জারের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় । এতে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক মালামাল মিলে প্রায় কোটি টাকার সম্পদ তিগ্রস্থ হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ফরিদপুর ইউনিটের একটি দল ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সম হলেও ততণে ব্যবসায়ীদের মালামালসহ ৭ টি ঘর ভস্মীভূত হয়ে যায় ।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment