ফরিদপুরের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬ তম জন্মবাষির্কী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করার লক্ষ্য জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
আজ রবিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও মহিলা পরিষদের উদ্যোগে সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, মহিলা পরিষদ, এনজিওসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কয়েক হাজার মানুষ অংশ নেন। 
মানববন্ধনে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম কামরুজ্জামান সেলিম, ফরিদপুর সদর উপজেরা নির্বাহী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment