ফরিদপুর ব্যুরো :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মুলের দাবীতে ফরিদপুরে মানববন্ধন করেছে আইনজীবিরা। গতকাল রোববার সকালে জেলা আইনজীবি সমিতির উদ্যোগে আইনজীবি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আসাদুর রহমান খাঁন মিলু, সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবুল চন্দ্র সাহা, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, পিপি এ্যাড. জাহিদ হোসেন জয়, এ্যাড. সুচিত্রা শিকদার, এ্যাড. হামিদুল হক ঝন্টু, এ্যাড. জাহিদ ব্যাপারী, এ্যাড. শিপ্রা গোস্বামী, এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. স্বপন পাল ও এ্যাড. শাহীদীন গামাল লিপু বক্তব্য রাখেন।
বক্তারা মানববন্ধন থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মুলের দাবী জানান। #
0 comments :
Post a Comment